1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এলাকার উন্নয়নে প্রবাসীদের অনন্য অবদান: মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০০|
Title :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর

এলাকার উন্নয়নে প্রবাসীদের অনন্য অবদান: মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 126 Time View

এলাকার উন্নয়নে প্রবাসীদের অনন্য অবদান: মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলার, দাউদপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ, এলাকার শিক্ষা, অবকাঠামো ও আর্তমানবতার সেবায় বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সম্মাননা প্রদান করেছে মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘প্রবাসী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হাজী নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল আলীম। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের ত্যাগ এবং এলাকার উন্নয়নে তাদের নিঃস্বার্থ অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব রিয়াজ উদ্দিন, জনাব সমিদ মিয়া, এডভোকেট জনাব সালেহ আহমদ, মাস্টার রায়হানুল ইসলাম , জনাব দুলাল আহমদ এবং জনাব দেলোয়ার হোসেন জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্সযোদ্ধা নন, তারা নিজ এলাকার উন্নয়নেও অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন।

সংবর্ধিত প্রবাসী সদস্যবৃন্দ:

অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:

রুমান মাহমুদ (পর্তুগাল প্রবাসী),তোফায়েল আহমদ মুসা (পর্তুগাল প্রবাসী) মছলু মিয়া (বাহরাইন প্রবাসী)মাসুম আহমদ (কাতার প্রবাসী) জায়েদ আহমদ (ওমান প্রবাসী)

সংবর্ধিত প্রবাসীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নিজ জন্মভূমির টানে এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই তাদের বড় সার্থকতা। মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ আগামীতে এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম