1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
​কলিম উদ্দিন মিলন এমপিকে মন্ত্রী করার সুনামগঞ্জবাসীর জোরালো দাবি - sylhetersangram
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:৫১|
Title :
শাবিপ্রবির ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মনোওয়ারের ‘জনতার জুলাই’ বই প্রকাশিত শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

​কলিম উদ্দিন মিলন এমপিকে মন্ত্রী করার সুনামগঞ্জবাসীর জোরালো দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৯, ২০২৬,
  • 209 Time View

​কলিম উদ্দিন মিলন এমপিকে মন্ত্রী করার সুনামগঞ্জবাসীর জোরালো দাবি

 

এস ডব্লিউ সাগর তালুকদার

​ স্টাফ রিপোর্টার :

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক কলিম উদ্দিন আহমেদ মিলনকে বর্ধিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দেখতে চায় বৃহত্তর সিলেটসহ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও সচেতন মহল।

​নেতৃবৃন্দের মতে, কলিম উদ্দিন আহমেদ মিলন একজন অভিজ্ঞ ও রাজপথের পরীক্ষিত নেতা। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, শিক্ষাগত যোগ্যতা এবং এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা তাকে অন্যদের চেয়ে অনন্য করে তুলেছে। সুনামগঞ্জের সুষম উন্নয়ন এবং অবহেলিত জনপদের ভাগ্যোন্নয়নে তার বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা।

 

​সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানান, কলিম উদ্দিন মিলন শুধু ছাতক-দোয়ারাবাজার নয়, বরং পুরো সুনামগঞ্জের রাজনীতিতে একটি আস্থার নাম। চারবারের সাবেক এই সফল সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দিলে সুনামগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে।

​স্থানীয় সচেতন মহলের দাবি, হাওরবেষ্টিত এই জেলার অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতার মন্ত্রিত্ব পাওয়া এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, জনগণের এই প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত তাকে মন্ত্রিসভায় স্থান দেবেন।

​এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলিম উদ্দিন মিলনকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সাধারণ ভোটার ও সমর্থকরা। তাদের দাবি, “উন্নয়নের রূপকার” হিসেবে পরিচিত এই নেতাকে মন্ত্রী করা হলে সুনামগঞ্জের বঞ্চনার অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম