1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার অঙ্গীকার: মেয়র পদে আবুল হাসনাত রিপনের প্রার্থিতা ঘোষণা - sylhetersangram
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:৫৯|
Title :
শাবিপ্রবির ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মনোওয়ারের ‘জনতার জুলাই’ বই প্রকাশিত শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

দিরাইকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার অঙ্গীকার: মেয়র পদে আবুল হাসনাত রিপনের প্রার্থিতা ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 382 Time View

নিজস্ব প্রতিবেদক, দিরাই:

 

‘দিরাই পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য’— এই প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে দিরাই পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার ঘোষণা দিয়েছেন দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন।

 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটস্থ একটি কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় দিরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় আবুল হাসনাত রিপন তার রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও দিরাই পৌরসভার উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “দিরাই পৌরসভার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, সুপেয় পানির তীব্র সংকট ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এই শহরের বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব জনদুর্ভোগের স্থায়ী সমাধান করতে চাই।”

 

যুবসমাজের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “তরুণরাই আগামীর ভবিষ্যৎ। দিরাইয়ের সার্বিক উন্নয়নে যুব সমাজকে সম্পৃক্ত করা হবে। শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মেধাভিত্তিক সমাজ গঠনে আমি কাজ করব। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে।”

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আবুল হাসনাত রিপন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতার মাধ্যমেই একটি আধুনিক পৌরসভা গড়া সম্ভব। আমি সব সময় গণমাধ্যমের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনার প্রতি শ্রদ্ধাশীল।”

 

পৌরসভার ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আমি জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি অংশগ্রহণমূলক পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন।”

 

সভায় উপস্থিত সাংবাদিকরা দিরাই পৌরসভার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে রিপন সেসব বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিশেষে তিনি দিরাইয়ের সন্তান হিসেবে এলাকার মানুষের সেবা করার সুযোগ চেয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম