1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসিত চন্দ্র দাস - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:২৩|
Title :
দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসিত চন্দ্র দাস

পাবেল হাসান
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 405 Time View

পাবেল হাসান , দিরাই (সুনামগঞ্জ):

 

সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসিত চন্দ্র দাস (৩৩) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (আজ) বিকেল ৬টার দিকে দিরাই পৌর শহরের মজলিশপুর আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অসিত চন্দ্র দাস উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের সত্যান্দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সপরিবারে দিরাইয়ের মজলিশপুর আবাসিক এলাকায় বসবাস করতেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাসায় পানির মোটরের লাইন মাল্টিপ্লাগে লাগাতে যান অসিত চন্দ্র দাস। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে তাঁর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিরাইয়ের শিক্ষক সমাজ ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমান তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ও স্থানীয় সুধীজন এই মেধাবী শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম