1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের উন্নয়ন সভা: প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:০৮|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের উন্নয়ন সভা: প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৬, ২০২৬,
  • 132 Time View

দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের উন্নয়ন সভা: প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা

 

​স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বিশাল উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলার সড়ক অবকাঠামো এবং শিক্ষা খাতের আমূল পরিবর্তনে প্রায় দুই শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন।

​বুধবার (৬ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি বলেন, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটি জনপদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। সেই লক্ষ্যেই দোয়ারাবাজার ও ছাতকের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।

​সভায় ঘোষিত উন্নয়ন প্রকল্পের মধ্যে সড়ক যোগাযোগ খাতে বড় অংকের বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বাংলাবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার এবং সমপরিমাণ ব্যয়ে দোয়ারা-বোগলা ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এছাড়া বাংলাবাজার-হকনগর-বোগলা বাজার রোডে ৭ কোটি, আমবাড়ি-বদরপুর-রামপুর রোডে ৬ কোটি এবং ছাতক-সুনামগঞ্জ রোড থেকে বাদে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের তালিকায় রয়েছে রাবার ড্যাম থেকে চকবাজার পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়ক, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। এছাড়াও দোহালিয়া, নরসিংপুর, প্রতাপপুর ও শ্রীপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের জন্য আরও কয়েক কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়।

​শিক্ষা ব্যবস্থার প্রসারে এমপি মিলন একগুচ্ছ নতুন ভবন ও সংস্কার কাজের পরিকল্পনা পেশ করেন। তিনি জানান, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এবং কলাউড়া ফাজিল মাদ্রাসাসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড় কোটি টাকা করে নতুন ভবন নির্মাণ করা হবে। একই সাথে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অবকাঠামো সংস্কারের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

​প্রাথমিক শিক্ষার উন্নয়নে বড় ধরণের বিনিয়োগের ঘোষণা দিয়ে তিনি জানান, নৈনগাঁও, বাঁশতলা, পশ্চিম মাছিমপুর ও জালালপুরসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ করা হবে। এছাড়াও লিয়াকতগঞ্জ ও নূরপুরসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি টাকা করে উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং উপজেলার প্রায় ২৪টি বিদ্যালয়ে বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

​উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং আলহাজ্ব আব্দুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম