1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের মেয়ে তানিয়া তুনু ফ্রান্সের পৌর কাউন্সিলর নির্বাচিত - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০০|
Title :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর

সুনামগঞ্জের মেয়ে তানিয়া তুনু ফ্রান্সের পৌর কাউন্সিলর নির্বাচিত

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 205 Time View

নিজস্ব প্রতিবেদক :

 

ফ্রান্সের (ফ্রঁস) সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের টুনু ইসলাম ছালিক মিয়ার মেয়ে তানিয়া তুনু Garges-lès-Gonesse (গার্ঝ-লে-গোনেস) এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়ে ফরাসি স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি নারীর প্রতিনিধিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

 

পেশায় আইনজীবী তানিয়া তুনু বামঘরানার একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন। সংশ্লিষ্ট মহলের মতে, তার এই বিজয় প্রবাসী বাংলাদেশি নারীদের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

এদিকে, একই নির্বাচনে আরও চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। নাহিদুল মোহাম্মদ ও কৌশিক রাব্বানী Saint-Denis (সাঁ-দেনি) এলাকায়, ফাহিম মোহাম্মদ Créteil (ক্রেতেই)-এ এবং জুবায়েদ আহমেদ Ivry-sur-Seine (ইভ্রি-সুর-সেন)-এ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

 

এতে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় তানিয়া তুনু বলেন, মানুষের আস্থা ধরে রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণই হবে আমার অগ্রাধিকার।

 

রোববার (২২ মার্চ ) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে প্যারিসসহ দেশের প্রধান শহরগুলোতে বামপন্থি জোট তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে একই সঙ্গে ডানপন্থি ও কট্টর ডানপন্থি শক্তির অগ্রগতি ফ্রান্সের (ফ্রঁস) রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

 

ফ্রান্সের (ফ্রঁস) পৌর নির্বাচনি ব্যবস্থায় ভোটাররা সরাসরি কোনো ব্যক্তিকে নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার পক্ষে ভোট দেন। প্রাপ্ত ভোটের অনুপাতে সেই তালিকা থেকে নির্ধারিত ক্রম অনুযায়ী প্রার্থীরা নির্বাচিত হন।

 

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফলাফল ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের ধারা স্পষ্ট করেছে। বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম