1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিষ ঢেলে দেখার হাওরের ভাড়াখন্তার মাছ নিধন কৃষকের সর্বস্বান্ত, তদন্ত সহ শাস্তির দাবি - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৩|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

বিষ ঢেলে দেখার হাওরের ভাড়াখন্তার মাছ নিধন কৃষকের সর্বস্বান্ত, তদন্ত সহ শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 566 Time View

স্টাফ রিপোর্টারঃ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বিষ ঢেলে ভাড়াখন্তার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয় কৃষক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কৃষক সাদিম আলী নিজস্ব অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পলিরচর-শ্রীপুর গ্রামের কৃষকদের যাতায়াত সুবিধার্থে দেড়শ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেন। পাশাপাশি নিজের জমিতে ভাড়াখন্তা খনন করে সেখানে মাছ চাষ শুরু করেন। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা ভাড়াখন্তায় বিষ ঢেলে মাছ নিধন করে। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ পানিতে ভেসে যায়।

 

ক্ষতিগ্রস্ত কৃষক সাদিম আলী বলেন,

‘আমি নিজের টাকায় রাস্তা করেছি, খন্তা কেটেছি, মাছ চাষ করেছি। এতে গ্রামের মানুষ উপকার পেয়েছে। কিন্তু গভীর রাতে বিষ ঢেলে আমার সব শেষ করে দেওয়া হয়েছে। এখন আমি পথে বসেছি। এর সুষ্ঠু বিচার চাই।’

 

স্থানীয় কৃষকরা জানান, এটি শুধু একজন কৃষকের ক্ষতি নয়—এটি হাওরাঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে কৃষি ও মৎস্য চাষের ওপর সরাসরি হামলা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাওরাঞ্চলে এ ধরনের ঘটনায় কৃষি ও মৎস্য খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম