1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মাদানি মহল্লায় ডি এস এস প্রি ক্যাডেট একাডেমির নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৫|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

মাদানি মহল্লায় ডি এস এস প্রি ক্যাডেট একাডেমির নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 266 Time View

দিরাই প্রতিনিধি :

 

 

মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার মাদানি মহল্লায় অবস্থিত ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি সুদীর্ঘ একযুগ অতিক্রম করে নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

 

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা একাডেমির নতুন ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

 

দোয়া মাহফিলে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করা হয়। বক্তারা বলেন, ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্রি-নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সকলের সহযোগিতা, দোয়া ও গঠনমূলক পরামর্শ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম