1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 141 Time View

রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

 

রাকিব হোসেন হৃদয়, জেলা প্রতিনিধি

 

 

রানা প্লাজা ধসের ১৩ বছর পার হলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একইসঙ্গে প্রতিবছর ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ও ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানানো হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে বিপুল সংখ্যক শ্রমিক নিহত হন, যা দেশের ইতিহাসে এক বেদনাদায়ক ঘটনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মালিকপক্ষের উদাসীনতা বেড়েছে বলে তারা অভিযোগ করেন।

 

বক্তারা আরও বলেন, শ্রমিকদের শ্রমের মূল্য যেমন আছে, তেমনি তাদের জীবনেরও মূল্য রয়েছে। নিহত শ্রমিক পরিবারের জন্য আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

 

বর্তমান সময়েও বহু গার্মেন্টস শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন উল্লেখ করে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে বাধা দিতে বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

 

মানববন্ধন থেকে ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা, সকল শিল্প দুর্ঘটনার দায়ীদের শাস্তি, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, বাধ্যতামূলক দুর্ঘটনা বিমা চালু এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম