1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে লড়বেন চেয়ারম্যান পুত্র সাদেক আহমদ :  - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫৮|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে লড়বেন চেয়ারম্যান পুত্র সাদেক আহমদ : 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 1125 Time View

নিজস্ব প্রতিবেদক ::

 

জাতীয় সংসদ নির্বাচনের পর পরই এবার উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া বইছে গ্রামের অলিগলি সহ চায়ের দোকানগুলোতে। আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পদে প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও পশ্চিম বীরগাও ইউনিয়নের সুনামধন্য সাবেক চেয়ারম্যান জনাব হাজী মাহমুদ আলী’র সুযোগ্য পুত্র যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সাদেক আহমেদ।

এছাড়া আগামী শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

এব্যাপারে ছাদেক আহমদ এর সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি ।

 

তিনি আরও বলেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদী, সুনামগঞ্জ তথা অন্যান্য উপজেলার চাইতে আমাদের উপজেলার জন সাধারণের যোগাযোগের ক্ষেত্রে বেশী অবহেলিত, পূর্বেই জেলার সাথে থাকাকালীন অবস্থায়ও উন্নয়নের তেমন ছোঁয়া পায়নি,

 

২৪শের গণ অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। আসলে শান্তিগঞ্জ উপজেলা বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই এলাকায়, এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই এলাকাবাসী আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

 

আমি এই উপজেলার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার উপজেলা । আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম