1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৪৮|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 42 Time View

 

অন্তর মিয়া
​শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​গত বুধবার দিবাগত রাতে (৪ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শিপন মিয়া ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শিপন মিয়াকে আটক করা হয়। তবে এ সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হন।
​পরে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস—সর্বমোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
​এ ঘটনায় গ্রেফতারকৃত শিপন মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম