1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেটের ১১নং মধ্য জাফলং বালু দখলযুদ্ধ: বড়বন গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আতঙ্কে জনপদ - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৫১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সিলেটের ১১নং মধ্য জাফলং বালু দখলযুদ্ধ: বড়বন গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আতঙ্কে জনপদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 212 Time View

গোয়াইনঘাট প্রতিনিধি সানোয়ার হোসেন:

 

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নর বড়বন গ্রামে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান লোকমান শিকদার–এর গ্রুপের সঙ্গে বড় বন গ্রামের স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

 

 

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

এ নিয়ে গ্রামবাসীরা বারবার প্রতিবাদ জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম