1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন - sylhetersangram
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৫২|
Title :
দিরাইয়ে সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় যাচ্ছেন সেন্টু দিরাইয়ের মেয়ে ফাইজা এবার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর কথিত চাঁদাবাজ বদরুলের রোষানলের শিকার ইউপি সদস্য আক্তার হোসেন স্বজনপ্রীতি ও দলীয়করণের বেড়াজালে দিরাইয়ের সরকারি কৃষক তালিকা: প্রকৃত কৃষকদের ক্ষোভ, তদন্ত ছাড়াই বাদ পড়ায় বিতর্ক সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও নিয়মিত মামলার ১০ আসামি গ্রেফতার এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান :  দিরাইয়ে মারামারির মামলায় ইউপি সদস্য গ্রেফতার বোগলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাজ্বী আবুল হোসেন আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তারিকুল ইসলাম তালুকদার

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 133 Time View

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জে এক যৌতুৃক লোভী স্বামীকে জেলে রেখে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতীত এক সন্তানের জননী। নির্যাতীত মহিলার নাম তাহমিনা আক্তার। বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর বিপণীস্থ দোতলায় এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামনিবাসী সিরাজুল ইসলামের এর কন্যা। গত ১৯/০৫/২১ইং তারিখে একই উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিদের পুত্র ফয়সল আহমদের সাথে নোটারী পাবলিক সুনামগঞ্জের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান লাভ হয়। বিয়ের পর থেকে ফয়সল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ট হয়ে স্ত্রী তাহমিনা প্রথমে লিগ্যাল এইড সুনামগঞ্জে অভিযোগ দায়ের করলে স্বামী ফয়সল হাজিরা দেয়নি। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দোয়ারাবাজারে নিয়মিত মামলা করেন। মামলা নং-১৬৭/২৬ ইং। উক্ত মামলায় জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে গেলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে স্বামী ফয়সলকে জেলহাজতে প্রেরন করেন। বর্তমানে সে জেল হাজত থেকে তার পিতার মাধ্যমে হুমকি দিচ্ছে, জামিন পেয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেবে। এ হুমকি শশুড়ের মাধ্যমে পেয়ে স্ত্রী তাহমিনা ভীষণ নিরাপত্তাহীতায় ভুগে ভুক্তভোগী তাহমিনা জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম