1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে ধর্মপাশায় সেনাবাহিনীর হাতে মাদকসহ পুলিশ সদস্য আটক - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:০৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জে ধর্মপাশায় সেনাবাহিনীর হাতে মাদকসহ পুলিশ সদস্য আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,
  • 518 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৯ পিস ইয়াবা ও হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে থাকা এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, মধ্যনগর থানার পুলিশ সদস্য ও শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯) ও মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত পুলিশ সদস্য সম্রাট আলী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ১ পুরিয়া হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার, ২টি হিরোইন মাপার মেশিন, নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ও ২ টি মোটরসাইকেল জব্দ করা হয় ।

 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম