1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আরাফাহ মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৭|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আরাফাহ মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 592 Time View

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

আজ ১ ডিসেম্বর ২০২৫, সোমবার অত্যন্ত আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আরাফাহ মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবা, সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা এবং মানসম্মত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ মুফতি সিরাজুল হক শায়েস্তা, সিনিয়র শিক্ষক, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা এবং অধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, আরাফাহ মেডিকেল সেন্টার।

 

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রভাষক দুলাল আহমদ এবং ট্রেজারার করিমুল ইহসান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জনাব আবদুল কাইয়ুম চৌধুরী,

সভাপতি, সিলেট জেলা বিএনপি

এবং সিন্ডিকেট সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. আব্দুল মজিদ মিয়া, চেয়ারম্যান, পাবলিক হেলথ বিভাগ, লিডিং ইউনিভার্সিটি

এবং সাবেক বিভাগীয় প্রধান, সিএমডি, রাগীব–রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ড. জিয়াউর রহমান, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ LU.। মাওঃ দেলোয়ার হোসেন, পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মাসরুর, এম.ডি. মাওঃ মাহমুদুর রহমান,

মাওঃ ফয়জুর রহমান নোমানী।

 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মাওঃ আজিজুর রহমান, জনাব মাস্টার আব্দুল মালিক, অধ্যাপক হাঃ মাওঃ আব্দুল মুহিত, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ গোলাম হাসান শামীম, মাওঃ শহিদুল হক, রাজনীতিবীদ কোহিনুর আহমদ, জামাল উদ্দিন, আপ্তাবুল ইসলাম জবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের শুরুতেই ইউনিভার্সাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন উপস্থাপন করে।

 

দিনব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, পরিচালনা কমিটি এবং এলাকাবাসী সকলেই প্রতিষ্ঠানটির ভীষণ প্রশংসা করেন এবং এর সার্বিক অগ্রগতি ও সাফল্যের জন্য আন্তরিক দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন ইলাইগঞ্জ বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব জনাব মিসবাহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম