1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা কামরুল হাসান রাজু - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা কামরুল হাসান রাজু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 174 Time View

এম আর সজিব সুনামগঞ্জ :

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান রাজু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সময়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়বিচার, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মো. কামরুল হাসান রাজু আশা প্রকাশ করেন, পৌরবাসীর ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে একটি আধুনিক, স্মার্ট, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। এতে উন্নয়নের সুফল সমানভাবে সবার কাছে পৌঁছাবে এবং নাগরিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, পবিত্র ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।

পরিশেষে তিনি সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম