
ঈদের তৃতীয় দিনেও মাঠে হেযবুত তওহীদের কর্মীর
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:রাকিব হোসাইন রিদয়
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখেছেন হেযবুত তওহীদের নিবেদিত কর্মীরা। যখন দেশের অধিকাংশ মানুষ ঈদের আনন্দে আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন বিভিন্ন স্থানে, ঠিক তখনই ব্যতিক্রমীভাবে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন সংগঠনটির সদস্যরা।
সোমবার (২৩ মার্চ ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় দৈনিক পত্র-পত্রিকা হাতে নিয়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় হেযবুত তওহীদের কর্মীদের। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সংগঠনের একাধিক কর্মী জানান, ব্যক্তিগত আনন্দের চেয়ে তারা দায়িত্ব ও আদর্শকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
এদিকে, স্থানীয় পর্যবেক্ষকরা জানান, ঈদের মতো উৎসবের দিনেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া সংগঠনের কর্মীদের ভিন্নধর্মী উদ্যোগেরই প্রতিফলন।
দিনশেষে সংগঠনের পক্ষ থেকে সকল কর্মীদের ত্যাগ ও প্রচেষ্টার জন্য দোয়া কামনা করা হয় এবং আল্লাহর কাছে তাদের এই সংগ্রাম কবুল হওয়ার প্রার্থনা জানানো হয়।