1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই: এম এ মালিক  - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:২৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই: এম এ মালিক 

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 143 Time View

 

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধ মোঃরাজন আহমদ (ইপু)

 

৮ নভেম্বর (শনিবার) সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার নিজ বাসভবনে সিলেট বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় বলেন “কেবল একটি আসনের লড়াই নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। ১৫ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি, মানুষ কথা বলতে পারেনি। এবার জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিন।”

 

এম এ মালিক বলেন “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী—তিনি এই দেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ সেই গণতন্ত্র হুমকির মুখে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাবন্দী ও নির্যাতনের শিকার হয়েছেন, দেশনায়ক তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। এখন সময় এসেছে—আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করি।”

 

এম এ মালিক তাঁর বক্তব্যে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ কারও পুতুল নয়। আমাদের দেশকে সিকিম বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা দিল্লিও না, পিন্ডিও না—আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী।”

 

সভায় তিনি স্থানীয় নেতাদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “দলের চেয়ে ব্যক্তি বড় নয়, দেশ ও আদর্শই আমাদের আসল শক্তি। কোনো কষ্ট বা অভিমান থাকলে আলোচনা করে মিটিয়ে ফেলুন। ঐক্যবদ্ধ বিএনপিই পারে দেশকে মুক্ত করতে।”

 

শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিন, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আপনাদের প্রতিটি দাবি পূরণে কাজ করব। জনগণের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”

 

সভা শেষে ইউনিয়ন নেতৃবৃন্দ এম এ মালিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে বিজয়ের শপথ গ্রহণ করেন।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, দেওয়ান বাজার ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলম নজম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম