
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কুলঞ্জ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একরার হোসেন।
শুভেচ্ছা বাণীতে চেয়ারম্যান একরার হোসেন বলেন,মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। এই ঈদ-উল ফিতরে সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি সবার জীবনে অটুট হউক ভ্রাতৃত্ববোধ ও আত্মীয়তার বন্ধন।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি মুসলমানদের যে বার্তা দেয়, তা হলো ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়া। ঈদের আনন্দে উদ্ভাসিত হোক সবার অন্তর। ঈদ-উল- ফিতর দিনে সাম্য আর সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা।
ঈদ-উল ফিতর সবার জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা। সকল হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভূলে গিয়ে প্রত্যেকে মানুষের সেবায় এবং দেশের কল্যানে নিজেকে উৎসর্গ করি। @