1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নেত্রকোনায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত - sylhetersangram
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩০|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নেত্রকোনায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 322 Time View

নেত্রকোনা প্রতিনিধি: মোঃ নাজমুল ইসলাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয় নির্ধারণে নেত্রকোনায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে নেত্রকোনা পৌর শহরের গজীনপুর এলাকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফাতেহ্ খানের সভাপতিত্বে এবং কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. ঝিনুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন রাজিব।
সভায় বক্তারা বলেন, কৃষি ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সেবা মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা কৃষি ও গ্রামীণ অর্থনীতির অগ্রগতিতে কৃষি ব্যাংকের ভূমিকাকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম