1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চেয়ারম্যান পুত্র মাকসুদুর রহমান তালুকদার আলোচনায় সম্ভাব্য দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০২|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

চেয়ারম্যান পুত্র মাকসুদুর রহমান তালুকদার আলোচনায় সম্ভাব্য দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 374 Time View

দিরাই প্রতিনিধি :

 

 

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও ৮নং তাড়ল ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান ও চারবারের ইউপি সদস্য জনাব নুরুল হক তালুকদারের সুযোগ্য পুত্র, পরিচিত ফুটবলার মাকসুদুর রহমান তালুকদার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরেই এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একজন ক্রীড়ামোদী ব্যক্তি হিসেবে তিনি খেলাধুলার মাধ্যমেও তরুণ সমাজের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে ফুটবল খেলোয়াড় হিসেবে স্থানীয় পর্যায়ে তার সুনাম রয়েছে।

এছাড়া তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও তাকে জনগণের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

 

তার পিতা নুরুল হক তালুকদার তাড়ল ইউনিয়নে দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। ইউনিয়নের বিভিন্ন সেবামূলক কাজে স্বচ্ছতা ও দ্রুততার কারণে তিনি এলাকার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

 

 

স্থানীয়দের মতে, মাকসুদুর রহমান তালুকদারও সেই ধারাবাহিকতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তরুণ সমাজকে সংগঠিত করার মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করছেন।

 

 

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ভোটার জানান, “মাকসুদুর রহমান তালুকদার একজন সহজ-সরল ও কর্মমুখী মানুষ। তিনি সব সময় মানুষের সঙ্গে মিশে থাকেন এবং এলাকার উন্নয়নের কথা ভাবেন। তাই তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মানুষ ইতিবাচকভাবে দেখছেন।”

 

নিজের অবস্থান সম্পর্কে মাকসুদুর রহমান তালুকদার বলেন, তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার উন্নয়ন ও মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই তার লক্ষ্য। জনগণের সমর্থন পেলে ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান।

 

সব মিলিয়ে দিরাই উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় মাকসুদুর রহমান তালুকদার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম