1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জমকালো আয়োজনে আশিক মিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ২৪ এপ্রিল শুক্রবার - sylhetersangram
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:২৭|
Title :
শাবিপ্রবির ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মনোওয়ারের ‘জনতার জুলাই’ বই প্রকাশিত শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

জমকালো আয়োজনে আশিক মিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ২৪ এপ্রিল শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 106 Time View

‎জমকালো আয়োজনে আশিক মিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ২৪ এপ্রিল শুক্রবার

‎স্টাফ রিপোর্টার

‎আলী আহমদ রিপন

‎সিলেটের তেতলী এলাকায় ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “আশিক মিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

‎এই জমকালো আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

‎আব্দুর রহমান রিপন, মহাসচিব, বাংলাদেশ দোকান মালিক সমিতি (সিলেট জেলা) ও সদস্য, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;

‎আলিউর রহমান আলী, চেয়ারম্যান, ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ;

‎মিনার হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদল ও সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদল;

‎আলী আহমদ রিপন,  দৈনিক বাংলার সংবাদ, মৌলভীবাজার;জেলা প্রতিনিধি

‎রাজ্জল আলম, স্বত্বাধিকারী, ট্রাইকার ইনডোর, তেতলী ও বিশিষ্ট সমাজসেবক;

‎ফারুক মিয়া, সভাপতি, সিলেট বিভাগ পাদুকা পাইকারি ব্যবসায়ী সমিতি ও সাধারণ সম্পাদক, লালদিঘি  নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মোঃ আশিক মিয়া, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।

‎আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রতিটি খেলায় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, যা ফাইনাল ম্যাচকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি করেছে।

‎ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হবে অত্যন্ত উপভোগ্য—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে।

‎আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে উপস্থিত থেকে এ মহোৎসবকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম