1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
তাহিরপুরে ভিজিডি সুবিধাভোগীদের সঞ্চয়ের ২১ লাখ টাকা আত্মসাৎ - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:৩৫|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

তাহিরপুরে ভিজিডি সুবিধাভোগীদের সঞ্চয়ের ২১ লাখ টাকা আত্মসাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 156 Time View

মোঃ আব্দুল মান্নান, হাওর অঞ্চল সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের বিরুদ্ধে ভিজিডি কর্মসূচির আওতায় নারীদের সঞ্চয়ের ২১ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪০০ জন উপকারভোগী নারী প্রত্যেকে ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয় জমা দেন। কিন্তু ওই অর্থ ইউনিয়ন পরিষদের সরকারি হিসাবে জমা না দিয়ে চেয়ারম্যান আলী হায়দার ব্যক্তিগতভাবে নিজের কাছে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও উপকারভোগীরা টাকা ফেরত না পেয়ে একাধিকবার চেয়ারম্যানের কাছে গেলেও কোনো ফল পাননি। পরে ক্ষুব্ধ হয়ে ১২ অক্টোবর ফরিদা বেগমের স্বামী আলী আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন ২২ অক্টোবর সরজমিন তদন্তে গেলে চেয়ারম্যান আলী হায়দার উপস্থিত সবার সামনে টাকা নিজের কাছে রাখার বিষয়টি স্বীকার করেন এবং ১৫ নভেম্বরের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, চেয়ারম্যান সাহেব ভিজিডির টাকা সরকারি হিসাবে না রেখে ব্যক্তিগতভাবে রেখেছেন। তিনি ১৫ নভেম্বরের মধ্যে ফেরতের আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী ফরিদা বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি। জানুয়ারিতে ফেরত পাওয়ার কথা থাকলেও এখনও পাইনি। জানি না টাকা আদৌ ফেরত পাব কিনা।

তদন্তকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, “ইউএনও স্যারের নির্দেশে তদন্ত চলছে। সরজমিনে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে আরও ৩৪ বস্তা ভিজিডি চাল জব্দ করা হয়েছে।

তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, “তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান আলী হায়দার বলেন, আমি অসুস্থ থাকায় সময়মতো টাকা ফেরত দিতে পারিনি। আগামী ১৫ নভেম্বরের মধ্যে উপকারভোগীদের টাকা ফেরত দেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম