1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে আজমল চৌধুরী জাবেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাইয়ে আজমল চৌধুরী জাবেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 167 Time View

রোজার তাৎপর্য তুলে ধরে ঐক্যের বার্তা নেতৃবৃন্দের

 

দিরাই প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় আজমল কনভেনশন হলে এ আয়োজন সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা বিএনপি-র আহ্বায়ক মোঃ আমির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন।

 

প্রধান অতিথির বক্তব্যে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদার করা সময়ের দাবি। তিনি দিরাই-শাল্লার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি-র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপি-র ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, দিরাই পৌর বিএনপি-র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার ও মাইদুল হোসেন চৌধুরী। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ওলামা দলের নেতাকর্মীরা।

 

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম