1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিলেন কৃষক দল নেতৃবৃন্দ - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:০৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিলেন কৃষক দল নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬,
  • 135 Time View

এহিয়া আহমেদ লিটন নিজস্ব প্রতিবেদক, দিরাই |

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাছির উদ্দীন চৌধুরী-র নির্দেশনায় দিরাই উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষক দল।

​বৃহস্পতিবার ৩০ এপ্রিল উপজেলার ভরাম হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা সরেজমিনে পরিদর্শনে যান দিরাই উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

 

এ সময় তারা কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। ​উপস্থিত নেতৃবৃন্দ

​হাওর পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: ​দিরাই উপজেলা কৃষক দলের আহব্বায়ক, সালাহউদ্দিন তালুকদার। ​উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​নেতৃবৃন্দের বক্তব্য

 

​পরিদর্শনকালে সালাহউদ্দিন তালুকদার বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরী সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁর নির্দেশেই আমরা আজ ভরাম হাওরে এসেছি। অসময়ে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকরা যাতে যথাযথ সহযোগিতা পান এবং তাদের সমস্যাগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

 

​তিনি আরও বলেন, কৃষক দল সব সময় কৃষকের ন্যায্য অধিকার আদায়ে আপোষহীন। এই দুর্যোগের মুহূর্তে উপজেলা কৃষক দল কৃষকদের মনোবল যোগাতে এবং তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম