1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 467 Time View

​নিজস্ব প্রতিবেদক, দিরাই (সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন, আপত্তিকর মন্তব্য এবং গ্রামের নিরীহ মানুষ ও শিক্ষার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। পুলিশের নায়েক জুয়েল দাসের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​চিতলিয়া গ্রামবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে ক্রমাগত কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মানহানি করছেন। শুধু তাই নয়, নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ এবং উদীয়মান ছাত্রদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

​বক্তারা আরও বলেন, একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-,সূর্যলাল দাস সাবেক ইউপি সদস্য,কৃষ্ণধন দাস,গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস,বীর মুক্তিযোদ্ধা বিজন দাস,সেতু রঞ্জন দাস, সনজিত দাস প্রমূখ। এছাড়াও ​মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম