1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে মেলার আড়ালে জমে উঠেছে জুয়ার আসর - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাইয়ে মেলার আড়ালে জমে উঠেছে জুয়ার আসর

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২২, ২০২৬,
  • 135 Time View

নাদির আহমেদ, দিরাই প্রতিনিধি

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি গ্রামীণ মেলাকে কেন্দ্র করে অবৈধ জুয়া কার্যক্রমের অভিযোগ উঠেছে। উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাথ গ্রামে আয়োজিত এ মেলার আড়ালে বসেছে বিভিন্ন ধরনের জুয়ার আসর, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

রবিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে মেলা শুরু হয়।

 

সরেজমিনে দেখা যায়, মেলার মূল মাঠের পেছনে রাতের অন্ধকারে বসানো হয়েছে একাধিক জুয়ার আসর। সেখানে বিভিন্ন বয়সী মানুষের সমাগম লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন অংকের টাকা বাজি রেখে খেলায় অংশ নিচ্ছেন।

 

স্থানীয়দের দাবি, মেলার আড়ালে এমন কার্যক্রমের দরে বিশেষ করে তরুণ সমাজ ঝুঁকির মধ্যে পড়ছে।

 

নাসির মিয়া নামের এক ব্যক্তি বলেন, “মেলা মানেই আনন্দের জায়গা। জুয়া খেলে তা নষ্ট করা উচিত নয়। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা।”

 

এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। তারা সেখানে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম