
দিরাইয়ে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
দিরাই প্রতিনিধি:
উপজেলার রাজানগর ইউনিয়নের সুবিধা বঞ্চিত দুইশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ১৩ মার্চ ) বিকেলে গছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
যুক্তরাজ্যস্থ ইউনিভার্সেল রিলিফ ট্রাস্টের সহযোগিতায় এবং হক সেবা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ কামরুল হক।
চৌধুরী মোহাম্মদ নাসেরের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, সালিশ ব্যক্তিত্ব বাবুল চৌধুরী, শিক্ষক সুরুজ আলী খান, ইউপি সদস্য আবুতাহের, বাবুল চৌধুরী প্রমুখ।
মোহাম্মদ কামরুল হক বলেন, “ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা এলাকার সুবিধা বঞ্চিত জনগণকে সহযোগিতা করে আসছি। বিগত বন্যার সময়ও অসহায় মানুষদের সহায়তা করেছি এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নেও কাজ করছি।
বিশেষ করে প্রতি ঈদে সুবিধা বঞ্চিতদের সহায়তা অব্যাহত রাখছি। এবার ৪০০ পরিবারকে শাড়ি, লুঙ্গি ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা শুরু করেছি।
আমরা সবার কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করার চেষ্টা করবো। ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ নিহিত বলে আমি বিশ্বাস করি।