1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা ও সংবর্ধনা - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৩৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা ও সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 390 Time View

দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা ও সংবর্ধনা

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার জালাল সিটি সেন্টার হলরুমে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে প্রবাসীদের নিয়ে মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ দাস দেবল। সাধারণ সম্পাদক গোলাম জিলানীর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের মতো সংগঠন প্রবাসী ও দেশের মানুষের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।

তিনি আরও বলেন, দিরাইয়ের শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-হেলাল সাংবাদিক, কলামিস্ট, গীতিকার ও বাউল শিল্পী হেলাল। তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসে থেকেও যারা নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান, তারা সমাজের গর্ব।

তিনি আরও বলেন, সমাজসেবামূলক সংগঠন মানুষের মধ্যে মানবিকতা, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন প্রশংসনীয় এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাওছার আহমদ (গ্রিস), আব্দুল বাহার (কাতার প্রবাসী গীতিকার), নাহিদ ইসলাম (দুবাই প্রবাসী), মোস্তাহার মিয়া মুস্তাক (সংগঠনের আহ্বায়ক), আতাহার আলী রাহাত (জুলাই যোদ্ধা), ওবায়দুল্লাহ তাহমিদ (জাতীয় নাগরিক পার্টি—এনসিপি, দিরাই), আব্দুল্লাহ আল-রাজী, ছাত্রনেতা মিনহাজ তালুকদার, সংগঠনের আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু, সহ-সভাপতি মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া এবং সাংবাদিক কামরুল হাসান মিটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম