1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই সরকারি কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৬:০৪|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

দিরাই সরকারি কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 255 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী’র রাষ্ট্রনায়ক’ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক সুনামগঞ্জ ০২- বিএনপির মনোনয়ন প্রত্যাশি কারানির্যাতিত নেতা জনাব আলী-আকবর চৌধুরীর নির্দেশনায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১০: ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই সরকারি কলেজ শাখার আহব্বায়ক কমিটির স্বাক্ষরিক ক্ষমতা প্রাপ্ত যুগ্ন আহব্বায়ক মাহমুদুল হাসান জয় এর নেত্বতে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত নেতা মাহমুদুল হাসান জয় কৃতজ্ঞতা প্রকাশ করেন দিরাই-শাল্লা- ০২ আসনের মনোনয়ন প্রত্যাশি আলী-আকবর চৌধুরী ও বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও উগ্রবাদমুক্ত রাখতে চেষ্টা করবেন।

আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন: দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ তানভীর চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদল নেতা আনহার সর্দার, শাহান মিয়া, ছাত্রদল নেতা রাজীব, সুহেল, রিয়াদ, তালহা সিয়াম চৌধুরী সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ ।

উক্ত মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরী বলেন, ছাত্ররাজনীতির মূল চালিকা শক্তি হবে জ্ঞান, মেধা ও সৃজনশীলতা। নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের চর্চায় উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষা-সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ ও গঠনমূলক ছাত্ররাজনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এ আয়োজন। একইসাথে তারা আশাব্যক্ত করেন নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী দিনে কলেজ প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে। শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আয়োজন নবীনদের আত্মবিশ্বাস জোগাবে এবং কলেজ প্রাঙ্গণে শিক্ষার পাশাপাশি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে এবং সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তুলবে।

আরো বলেন যোগ্য নেতৃত্ব মূল্যায়নের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন নেতৃত্ব বাঁছাই করেছেন। এতে কাড়া নির্যাতিত ও হতাশাগ্রস্থ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামীদিনে রাজপথের আন্দোলন সংগ্রামে এই কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থার মূল্যায়ন রাখবে বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম