
এস ডব্লিউ সাগর তালুকদার
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে আইএইচএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬।
উপজেলার মঙ্গলপুরস্থ দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধার মূল্যায়ন এবং নৈতিকতাসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তোলা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।