1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:২৪|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 11 Time View

 

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মাটিরাবন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা, সাবান, চকলেট ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের মালামাল।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম