
ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার ফয়জুর রহমান স্বপনের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মরহুমার কবর জিয়ারত করেন ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা মরহুমার শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।