1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:২৫|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 15 Time View

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের একটি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বিকালে বিলের পানিতে মাছ ধরতে নামে একদল মানুষ। এ সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিকালে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম