1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 341 Time View

দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপ

 

স্টাফ রিপোর্টার: এস ডব্লিউ সাগর তালুকদার

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা কনফারেন্স হলে “অপরাজেয় বাংলাদেশ” এর Space to Lead Project এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আফজাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন—নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “শিক্ষাই হচ্ছে নারী ক্ষমতায়নের মূল হাতিয়ার” শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মুহিবুর রহমান মানিক গার্লস স্কুলের শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান অর্জন করে এবং প্রথম স্থান অর্জন করে দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।

 

এ সময় বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন। তিনি আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সচেতন নারী ও কিশোরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম