1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে জমি বিরোধ: আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে জমি বিরোধ: আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 605 Time View

স্টাফ রিপোর্টারঃ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মনোয়ারা বেগম অভিযোগ উত্থাপন করেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইকপাড়া গ্রামের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। বিরোধের প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, দোয়ারাবাজার জোন, সংশ্লিষ্ট জমিতে রিসিভার নিয়োগের আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, উক্ত জমিতে কোনো পক্ষেরই প্রবেশ কিংবা কোনো ধরনের নির্মাণ বা কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

অভিযোগে বলা হয়, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একই ইউনিয়নের উত্থিংগেরগাঁও গ্রামের ইসলাম উদ্দিন সরকারি আদেশ অমান্য করে বিতর্কিত জমিতে ঘর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে আদালতের আদেশ কার্যকর না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেন মনোয়ারা বেগম।

 

তবে অপর পক্ষ ইসলাম উদ্দিন বলেছেন, আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে এবং আদালতের রায় আমার পক্ষে আসছে। আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আদালতের রায়ের কাগজপত্র জমা দিয়েছি।

 

 

মামলার বিবরণ অনুযায়ী, প্রথম পক্ষ হিসেবে রয়েছেন মোছাঃ মনোয়ারা বেগম, স্বামী—ফজর আলী, গ্রাম—বড়খাল, থানা—দোয়ারাবাজার, জেলা—সুনামগঞ্জ। অপরদিকে দ্বিতীয় পক্ষ হিসেবে রয়েছেন নাজির উদ্দিন (৬৬), পিতা—মৃত খোদা নেওয়াজ এবং আলমগীর (৩১), পিতা—নাসির উদ্দিন; উভয়ের বাড়ি উত্থিংগেরগাঁও, থানা—দোয়ারাবাজার, জেলা—সুনামগঞ্জ।

 

জানা গেছে, গত ১৯ নভেম্বর ২০১৮ ইং তারিখে প্রদত্ত আদালতের আদেশে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জকে উক্ত জমির রিসিভার হিসেবে নিয়োগ করা হয়। আদেশ কার্যকর হওয়ার পর থেকে তফসিলভুক্ত জমির ওপর সরকারি নিয়ন্ত্রণ বলবৎ রয়েছে।

 

আদালতের আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ উক্ত জমিতে প্রবেশ করলে কিংবা কোনো কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভুক্তভোগী পক্ষ দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, উভয় পক্ষের জমি সংক্রান্ত বিরোধ আছে। এটি বিজ্ঞ আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের আদেশই চূড়ান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম