1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:১৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 133 Time View

দোয়ারাবাজারে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার একটি হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আবদুল মানিক মাস্টার, মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. মুজতবা তামীম আল মাহদী, মেডিকেল অফিসার ডা. তায়েফ আহমেদ, অপরাজেয় বাংলাদেশের উপজেলা ম্যানেজার আজমল হোসেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক নুরুজ্জামান খান, জাফরীন সুলতানা, মাস্টার জসকির হোসেন, পরিবার কল্যাণ সহকারী সুজিনা বেগম, মিডওয়াইফ তানজীন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম