1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে বালি পাথরের কারণে সৌন্দর্য হারাচ্ছে পান্ডারখাল বাঁধ - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৬|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

দোয়ারাবাজারে বালি পাথরের কারণে সৌন্দর্য হারাচ্ছে পান্ডারখাল বাঁধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 619 Time View

স্টাফ রিপোর্টার

সারিবদ্ধ গাছপালা ও উভয়পাশে বয়ে চলা নদীর সৌন্দর্যে গড়ে ওঠা মিনি পর্যটনস্থান হিসেবে পরিচিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার পান্ডারখাল বাঁধ। কর্মব্যাস্ত দিন পার করে জেলা শহর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনেকেই সময় কাটানোর জন্য বাঁধে বেড়াতে আসেন।

বাঁধের উভয়পাশে সারিবদ্ধ বিভিন্ন প্রজাতির গাছ, তার মাঝে বয়ে চলা নদী, প্রথম দেখাতেই মনে হয় এটি যেন বাঁধ নয়, একটি দ্বিপ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকবছর ধরে স্থানীয় কিছু অসাধু ব্যাবসায়ী নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁধ দখল করে উভয়পাশে বালু, ইট- পাথরের স্তুপ করে অবাধে ব্যাবসা পরিচালনা করছে। ফলে বাঁধটি হারিয়েছে তাঁর নিজস্ব সোন্দর্য একইসঙ্গে মরে যাচ্ছে দুই পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা।

তারা জানান, ১৯৭৪ সালে ডেখার হাওরসহ আশপাশের হাওরগুলোর ফসল রক্ষায় বাঁধটি নির্মাণ করা হয়। তবে এখন বাঁধের চারপাশে দখলদারদের দৌরাত্ম্যে ইট ও পাথরের স্তুপ ছড়িয়ে আছে। এতে বর্ষার মৌসুমে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত বসার ছাউনিগুলোও আর চোখে পড়ে না। ফলে একদিকে পরিবেশদূষণ ঘটছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

রোববার (৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ৫০ বছরের পুরনো এ বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। যত্রতত্রভাবে রাখা ইট-বালু-পাথরের স্তুপের কারণে ফসল রক্ষার জন্য লাগানো বিভিন্ন প্রজাতির গাছ মরে যাচ্ছে। বাঁধের উভয় পাশে মাটি সরে যাওয়ায় ধ্বসের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে সড়কের পাশে যত্রতত্র ইট, বালু-পাথর রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

পথচারী নুরুল আমিন বলেন, ‘ছাতক ও দোয়ারাবাজার উপজেলা থেকে জেলা শহর সুনামগঞ্জে যাতায়াতের একমাত্র সড়ক এটি। ফসল রক্ষা ও জেলা শহর সুনামগঞ্জে সহজে যাতায়াতের জন্য নির্মান করা হয়েছিল বাঁধটি। কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে আজ বাঁধটি হুমকির মুখে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি মাঝেমধ্যে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

দোহালিয়া ইউনিয়নের সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘প্রতিদিনই এই সড়ক দিয়ে কলেজে যাওয়া আসা করি। মাঝেমধ্যে বাঁধের উপরে বসে বন্ধুদের নিয়ে গল্প করি ছবি তুলি। কিন্তু এখন আর সেই অবস্থায় বাঁধটি নেই চারি দিকে বালু-পাথরের স্তুপ। বসার কোনো জায়গা নেই।’ পান্ডারখাল বাঁধ থেকে অবৈধভাবে ইট, বালু-পাথরের ব্যবসা বন্ধ করে বাঁধের পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান তিনি।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, সরেজমিনে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম