1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১২:৫৬|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

দোয়ারাবাজারে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 682 Time View

দোয়ারাবাজারে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

 

 

স্টাফ রিপোর্ট

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ ডিসেম্বর গভীর রাতে পার্শ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের অর্ধশতাধিক কিশোর গ্যাং বালিচড়া গ্রামে অনুপ্রবেশ করে বোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্ষা করেন। এসময় স্থানীয় সোনাচড়া জামে মসজিদে হামলা চালিয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুরের অভিযোগও উঠে তাদের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পরপরই প্রকৃত দোষীদের আড়াল করে উল্টো বালিচড়া গ্রামের নিরীহ মানুষদের অহেতুক হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। এমনকি ওই মামলায় দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরকেও আসামি করায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অথচ তিনি বলেন, ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি থমথমে দেখে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জকে (ওসি) ঘটনাটি অবহিত করি। তার (ওসি) নির্দেশে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ওই ঘটনায় সংবাদকর্মী আবু তাহেরের সম্পৃক্ততা নেই বলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে অহেতুক জড়ানোয় তীব্র নিন্দা জানান তিনি।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্তাজ উদ্দিন, রফিক মিয়া, ফিরোজ মিয়া, জাহাঙ্গীর আলম, কাউসার আলমসহ আরও অনেকে।

 

 

বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে  অভিযুক্ত নিরীহ গ্রামবাসীদের ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্তে অব্যাহতি দানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন রেনু, ছবির মিয়া, শাহ আলম, আব্দুল খালেক, জহিরুল ইসলাম, আব্দুস শহীদ, শামছুল ইসলাম, কামাল উদ্দিন, আব্দুল মালেক, আব্দুর রশিদ, ইউসুফ আলীসহ গ্রামের বিভিন্ন পেশার শতাধিক মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম