1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:১১|
Title :
দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 113 Time View

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার :এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

“কর্মক্ষেত্রে নারী” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মাষ্টার আয়ুবুর রহমান স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কনু মিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মাষ্টার রফিজ আলী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান (আঙ্গুর)।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওলিউর রহমান, হাফিজ আমিন উদ্দিন, জমির আলী, লাল মিয়া, মোশাহিদ আলী মামুন, আরশ আলী, মাষ্টার জয়নাল আবেদিন, মাষ্টার নিজাম উদ্দিন, মাষ্টার জুলফিকার, সাংবাদিক সাগর, মাষ্টার এনামুল হক, আব্দুর রহিম, রুহুল আমিন হৃদয়, সাংবাদিক সাইফুল আলমসহ আরও অনেকে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কথার জড়তা দূর করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটে এবং যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে ওঠে।

বক্তারা আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিযোগিতায় “কর্মক্ষেত্রে নারী” বিষয়ে পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশগ্রহণ করে। এতে পক্ষে দল প্রথম স্থান অর্জন করে এবং বিপক্ষে দল দ্বিতীয় স্থান লাভ করে।

 

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম