1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ২ মাসের আন্তঃসত্ত্বা মহিলাকে মারপিটের অভিযোগ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:২৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে ২ মাসের আন্তঃসত্ত্বা মহিলাকে মারপিটের অভিযোগ

সাগর তালুকদার
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 180 Time View

স্টাফ রিপোর্টার সাগর:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল-আমিনের স্ত্রী ২ মাসের অন্তঃসত্ত্বা মোসাম্মৎ পারভীন বেগমের উপর অতর্কিত হামলা ও গুরুতর মারপিঠের অভিযোগ উঠেছে।

শনিবার ১১অক্টোবর বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল-আমিন এর বসত বাড়ীতে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনা কে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি ও হাতাহাতির এক পর্যায়ে ২ মাসের অন্তঃসত্ত্বা পারভীন বেগমের উপর আক্রমণ চালিয়ে গুরুতর জখম করেছে অভিযোগ পরিবারের।

অভিযোগ সূত্রে জানা যায়,২ মাসের অন্তঃসত্তা মোছাঃ পারভীনের শাশুড়ি মোছাঃ রাসনা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,১/ মোঃ রুবেল মিয়া(২২)২/কয়েছ মিয়া (৩২) ত/গয়াছ মিয়া(২৬)সর্ব পিতা মোঃ সিরাজ আলী,৪/মোছাঃ সুমি বেগম (২০)স্বামী মোঃ রুনেল মিয়া,৫ মোছাঃ পিয়ারা বেগম (২৫)স্বামী মোঃ গয়াছ মিয়া,সহ ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিবাদী রুবেল মিয়া ২ মাসের অন্তঃসত্ত্বা পারভীনের তলপেটে লাথি মারিয়া গুরুতর আগাতে ২ মাসের গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সকল বিবাদীরা বাদীর বসতঘরের ভিতরে দা দিয়া ছেঁদাইয়া টিনের বেড়া ভাঙচুর করিয়া ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ রয়েছে। ১নং বিবাদী রুবেল মিয়া বসতঘরের কাঠের সুকেছ এর ভিতর থেকে নগদ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এ সময় বাদীপক্ষের মোছাঃ রাসনা বেগম জখমী (৫০) বলেন,বিবাদীরা নিরীহ পেয়ে অন্যায়ভাবে আমাদের বসতঘরে প্রবেশ করে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আক্রমণ করেন। আমাদের সুর চিৎকার শুনে প্রতিবেশীরা পাশে না দাঁড়ালে পরিবারের লোকজন বিবাদীদের আক্রমণ থেকে বেঁচে থাকা মুশকিল ছিল। দ্রুত সময়ের মধ্যে বিবাদীদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি জানান তিনি।

এই বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউল হক বলেন,শুনেছি উভয় পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে ঘটে যাওয়া বিষয়টি উভয়ের মধ্যে নিস্পত্তির চেস্টা করতেছি।

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, উভয়ের মধ্যে হাতাহারির একটি ঘটনা ঘটেছে। উভয় পক্ষেই লিখিত অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম