1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
প্রকাশিত সংবাদের ভিন্ন মত ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:১০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত সংবাদের ভিন্ন মত ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 258 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

প্রকাশিত সংবাদের ভিন্ন মত ও প্রতিবাদ জানিয়েছেন শিমুলবাক ইউনিয়নের ০২ নং ওয়ার্ড সদস্য মো: ফয়জুর রহমান।

 

গত দুই দিন আগে জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে আমরিয়া কবরস্থানের মাটি-কাটা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। ইউপি সদস্য ফয়জুর রহমান জানান, আমি গ্রামের স্বার্থে কবর স্থানে মাটি কাটিয়েছি। আমার গ্রামের আব্দুল হান্নান সহ একাধিক ব্যাক্তি আমার উপর ঈর্ষান্বিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। উপজেলা প্রশাসন ও পি আই ও মহোদয় অবগত যে সমস্ত টাকা দ্বারা আমি গ্রাম বাসীর কল্যাণে কবরস্থানে মাটি ভরাট করিয়েছি। আমি আমার গ্রাম বাসীকে নিয়ে সকলের সর্ব সম্মতিক্রমে এ কাজ করাই। একদল কুচক্রী মহল স্বার্থের টানে আমার উপর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে। যারা আমার উপর অভিযোগ দায়ের করেছেন তার মধ্যে মঞ্জুর আলী, জসিম উদ্দিন ও বশির সহ উনারা কয়েকজন আমার কাছে নগদ দশ হাজার টাকা নগদ দাবী করেন। আমি একজন মুসলমান আমি কিভাবে এই কবরস্থানের বরাদ্দের টাকা থেকে উনাদের টাকা দেই!। আমি টাকা না দেওয়াতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ করিয়েছেন। উপজেলা প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের কাছে আমার আকুল আহব্বান, আপনারা সরজমিনে এসে যাচাই বাচাই করুন। আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অত্যান্ত সততার সাথে উপজেলা প্রশাসনের প্রতিটি কাজ করিয়েছি। আমি এবং আমার পরিবার সম্পর্কে যারা অবগত আছেন সকলেই আমাকে জানেন। আব্দুল হান্নান সহ যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ করিয়েছেন আমি এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমি ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। আগামীতে যদি যে বা যাহারা আমার বিরুদ্ধে না জেনে মিথ্যা সংবাদ প্রকাশ করবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আইনের আশ্রয় নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম