1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাফুফের বাছাইয়ে ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:০৯|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাফুফের বাছাইয়ে ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 81 Time View

বিশ্বনাথ প্রতিনিধি::

 

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে বিশ্বনাথের এক তরুণ ফুটবলার সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

 

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩০ জন ফুটবলারকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বাছাই ক্যাম্প। টানা ৮ দিনের নিবিড় অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৬ জন ফুটবলারকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়, যা তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে বিবেচিত।

 

এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্বনাথ উপজেলার একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বনাথ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জাহার গাও গ্রামের ফরমান খান সাহেবের কনিষ্ঠ পুত্র বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের কৃতি ফুটবলার সাইদ খান। এবং সিলেট জেলা থেকে সাঈদ খানসহ গোলাপগঞ্জের কৃতি ফুটবলার তানজিলকে ইয়েস কার্ড পেয়েছে । তার এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

 

ছোটবেলা থেকেই সাইদ খান ফুটবলে নিয়মিত অনুশীলন করে আসছেন এবং বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বাফুফে অনূর্ধ্ব ১৫ একাডেমি কাপে সিলেট পর্বে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের শিরোপা জয়লাভ করে সেই দলের নিয়মিত খেলোয়াড় ছিল। জাতীয় পর্যায়ের বাছাইয়ে তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন তারা।

 

উল্লেখ্য, বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে।

সাইদ খানের মতো তরুণদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম