1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বৃষ্টি মাথায় সিলেটে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন যেসব প্রকল্প - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

বৃষ্টি মাথায় সিলেটে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন যেসব প্রকল্প

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২, ২০২৬,
  • 365 Time View

নিজস্ব প্রতিবেদক: এনাম উদ্দিন সামি|

সকাল থেকেই সিলেটের আকাশজুড়ে মেঘ। গুড়িগুড়ি বৃষ্টি চলছে সকাল থেকে। মাথায় বৃষ্টি নিয়েই সিলেটের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আধ্যাত্মিক নগরী সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে এখন সাজ সাজ রব, যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল পুণ্যভূমিবাসীর।

 

আজ শনিবার সকাল ৯টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্থানীয় প্রশাসন ও দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নগরীর উদ্দেশ্যে রওনা হন।

 

প্রধানমন্ত্রীর আজকে অত্যন্ত ব্যস্ত সফরসূচি সিলেটে। কর্মসূচির শুরুতেই তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষবার মাজার জিয়ারত করতে তিনি সিলেটে এসেছিলেন; তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই জিয়ারত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি আবেগ তৈরি করেছে।

 

সিলেটের দীর্ঘদিনের সমস্যা নিরসনে আজ দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী (বাসিয়া খাল) খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটের অবকাঠামোগত চেহারা বদলে যাবে।

 

সফরের অন্যতম আকর্ষণীয় অংশ হলো বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। বিকেল ৩টায় এই জমকালো ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বিশেষ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী, যেখানে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক দিকনির্দেশনা আসার কথা রয়েছে।

 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটবাসী বড় কিছু পাওয়ার অপেক্ষায় আছেন। বিশেষ করে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক এবং রেল যোগাযোগের আধুনিকায়ন নিয়ে বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পুরো শহর এখন নিরাপত্তার চাদরে ঢাকা। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুন। বৃষ্টি সত্ত্বেও রাস্তার দুই পাশে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের রাজনীতি ও উন্নয়নে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম