1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বোচাগঞ্জে জমি দেখতে গিয়ে হামলার শিকার নারী, কুপিয়ে গুরুতর জখম - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৭|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

বোচাগঞ্জে জমি দেখতে গিয়ে হামলার শিকার নারী, কুপিয়ে গুরুতর জখম

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 809 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামে নীলা রানী (৪৪) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৬টার দিকে নিজ ফসলি জমি দেখে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।
আহত নীলা রানীর পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের মোঃ মোজাম্মেল হকের তিন পুত্র—সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তরিকুল রহমান, শরিফুল ইসলাম এবং বাবুল রহমানের ছেলে মুন্না একত্র হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

নীলা রানীর ছেলে হৃদয় জানান, তার মা বাড়ি ফেরার সময় একা পেয়ে অভিযুক্তরা অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নীলা রানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম