1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মধুপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:১৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মধুপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 240 Time View

 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনা কমাতে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলাধীন সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাস, ট্রাক, সিএনজি ও মোটরবাইক চালকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।

এসময়  আইন অমান্যের অভিযোগে মোট ৭টি মামলায় ৭ জন চালককে মোট ৪৬,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যৌথ ভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। টাঙ্গাইল জেলা বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ এনামুল হক।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস সেনা দল।

এসময় আয়োজকরা জানান, এ ধরনের অভিযান অব্যাহত রেখে সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সচেতন করতে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম