
নিজস্ব প্রতিবেদক |
মৌলভীবাজারের জনপ্রিয় ধামাইল শিল্পী ও বাঁশরী ধামাইল দল-এর দলনেত্রী সৃষ্টি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশরী ধামাইল দলের সাবেক পরিচালক এবং বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সন্জয় কুমার রায় শিপলু।
এক শোকবার্তায় তিনি বলেন,
“সৃষ্টি চৌধুরীর মৃত্যু ধামাইল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠ, শিল্পচর্চা ও ধামাইল সংস্কৃতির প্রতি ভালোবাসা মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে।”
তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৃষ্টি চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজারসহ সমগ্র ধামাইল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।