1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:১৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬,
  • 101 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সোহাগ|

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৯ মে) গভীর রাতে যাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে মিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মিলন মিয়া ৪০ পিতা আব্দুল লতিফ সরকার।

 

একটি সূত্র জানায়, তাহিরপুরের পর্যটনকেন্দ্র যাদুকাটা নদী প্রতিবছর সরকার ইজারা দিয়ে থাকে।

 

নদীটি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবাধে নদীর পাড় কাটার অভিযোগ ওঠে। এতে নদী তীরবর্তী প্রায় শতাধিক মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে।

 

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীর পাড় কাটা বন্ধে সার্বক্ষণিক টাস্কফোর্স গঠন করা হয়।

 

শুক্রবার রাতে পাড় কাটার খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান।

অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।

 

এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। আটককৃত ১ জনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম