1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুদ্ধের কারণে বাণিজ্যে কিছু প্রভাব পড়লেও এই মুহুর্তে কোন দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই - সুনামগঞ্জে ফ্যামেলি কার্ড বিতরণে বাণিজ্য মন্ত্রী - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

যুদ্ধের কারণে বাণিজ্যে কিছু প্রভাব পড়লেও এই মুহুর্তে কোন দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই – সুনামগঞ্জে ফ্যামেলি কার্ড বিতরণে বাণিজ্য মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 404 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

 

 

বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান নাহলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, ‘ ইরান -ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগর পথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহুর্তে কোন দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই। ‘

মন্ত্রী আরও বলেন, ‘ ফ্যামেলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের অঙ্গীকার। এটির জন্য তিনি খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছে করলে এই কার্ড চার বছরের মাথায় দেওয়া যেতো। কিন্তু সরকার গঠনের ২১ তম দিনে দেশের ১০ টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞা। ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে হাসিমুখ দেখতে ও স্বচ্ছলতা দেখতে। ‘

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রামে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ফ্যামেলি

কার্ড বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ , সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সমাজসেবার বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম