1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাইজ হাই এর উদ্যোগে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘ফুড ট্রুথ’ কর্মসূচি - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৭:৩৪|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

রাইজ হাই এর উদ্যোগে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘ফুড ট্রুথ’ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 557 Time View

 

শাবিপ্রবি প্রতিনিধি

সামাজিক সেবামূলক সংগঠন ‘রাইজ হাই ই্যুথ ফাউন্ডেশন’ এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নিউট্রিশনাল এডুকেশন, সেইফ ফুড ও লেবেল ইনগ্রিডিয়েন্টস রিডিং ইত্যাদি বিষয়ে ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘ফুড ট্রুথ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুড সেইফটি অথরিটি এর ফুড সেইফটি অফিসার সৈয়দ সারফরাজ হোসেন স্যার।

এ সময় তিনি বলেন, “আমাদেরকে নিরাপদ পানি এবং খাদ্য উপাদান ব্যবহার করতে হবে। কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখতে হবে। ফ্রিজেও আদাভাবে রাখতে হবে। কারণ জীবানু মাইগ্রেট করতে পারে। সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে। আমাদের খাবার সংরক্ষণ করতে হবে ফ্রিজে।”

বিদ্যালয়েটির প্রধান শিক্ষক মো জামাল উদ্দিন বলেন, “রাইজ হাই এর এই ব্যাতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। সুস্থ থাকা জরুরি আমাদের সবার। আমাদের নিজেদেরকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আজকের প্রোগ্রামের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারেছো। প্রাত্যহিক জীবনে তা অবশ্যই তোমাদের কাজে লাগবে।”

রাইজ হাই ই্যুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সৈকত সাহা বলেন, “স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নিউট্রিশনাল এডুকেশন, সেইফ ফুডসহ লেবেল ইনগ্রিডিয়েন্টস রিডিং ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই আয়োজন। আমরা সিলেট শহরের ১০০০ থেকে ১২০০ শিক্ষার্থীদেরকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো যাতে করে সবাই নিজেদের এবং নিজেদের পরিবারকে ও সচেতন করে তুলতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম